mythrobin.com

Where myth becomes real

উবুন্টুতে ইনস্টলকৃত সকল অ্যাপ্লিকেশনের ব্যাকআপ রাখুন

মনে করুন আপনি অনেকদিন যাবত উবুন্টু ব্যবহার করছেন। সেই কারনে আপনার সিস্টেমে ইনস্টল করা অ্যাপ্লিকেশন রয়েছে প্রচুর। কিন্তু এখন আপনাকে নতুন করে ওএস সেটআপ করতে হবে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন ? আপনি নিশ্চই আফসোস করবেন অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের জন্য যা হয়ত একটু পরেই নেই হয়ে যাবে। নতুন ওএস এ সকল অ্যাপ্লিকেশন খুঁজে ইনস্টল করা অনেক সময় সাপেক্ষ আপনার জন্য।

আপনার জন্য সবচেয়ে সহজ সমাধান হল আপনার সিস্টেমে ইনস্টল করা অ্যাপ্লিকেশন ব্যাকআপ করে রাখা। আসুন দেখি কাজটা কিভাবে করে:

প্রথমে আপনার টার্মিনাল খুলুন এবং রুট অ্যাকসেস নিন।

sudo -i

এবারে লিখুন

sudo apt-get install dpkg-repack fakeroot

তারপর লিখুন

mkdir ~/dpkg-repack; cd ~/dpkg-repack

এবার সর্বশেষ কমান্ড দিন

fakeroot -u dpkg-repack `dpkg –get-selections | grep install | cut -f1`

এবার আপনাকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এটা নির্ভর করে আপনার অ্যাপ্লিকেশনের সং‌খ্যা এবং আকৃতির উপর। এই কাজ চলাকালীন টার্মিনাল বন্ধ করবেন না।

প্রসেস শেষ হয়ে গেলে আপনার হোম ডিরেক্টরিতে দেখুন dpkg-repack নামক একটা ফোল্ডারে সকল অ্যাপ্লিকেশনের ব্যাকআপ তৈরি হয়েছে। এবার এগুলো আপনার পোর্টেবল ডিস্ক অথবা অন্য ড্রাইভে সংরক্ষণ করুন। বলে রাখা ভাল, আপনি একবারেই অন্য ড্রাইভে ব্যাকআপ রাখতে পারতেন। এক্ষেত্রে আপনাকে সেই ড্রাইভ নির্বাচন করে ব্যাকআপ করতে হবে।

এবার আপনি নিশ্চিন্তে নতুন করে ওএস সেটআপ দিন। নতুন সিস্টেমে আপনার ব্যাকআপ করা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে প্র‌থমে টার্মিনাল থেকে ব্যাকআপ ফোল্ডারের অবস্থান দেখিয়ে দিন। যেমন:

cd ~/dpkg-repack

এবার নিম্নের কোড লিখুন তাহলে ইনস্টল প্রক্রিয়া শুরু হবে।

sudo dpkg -i *.deb

Total Hits: 338

Comments

comments

Ubuntu