mythrobin.com

Where myth becomes real

আপনার টার্মিনালে ম্যাট্রিক্স!

বুঝতে পারছি টাইটেল পড়ার পরেই আপনার মাঝে উত্তেজনা বিরাজ করছে। ম্যাট্রিক্স মুভিতে কম্পিউটারে সংখ্যা এবং অক্ষরের সমন্বয়ে যে সবুজ রঙের অ্যানিমেশন টি দেখা গিয়েছিল সেটা আপনার কম্পিউটারে হলে কেমন লাগবে? অসাধারন লাগবে অবশ্যই। তাহলে দেরী না করে আগে আপনার টার্মিনালের ফন্ট এর রঙ সবুজ করে নিন এবং ব্যাকগ্রাউন্ড কালো করুন।

এবার রুট হওয়ার জন্য টাইপ করুন

sudo bash

এখন একটি ছোট্ট অ্যাপ ইনস্টল করার জন্য টাইপ করুন

sudo apt-get install cmatrix

এবার টার্মিনালের সকল লেখা মুছার জন্য টাইপ করুন

clear

এবার টাইপ করুন

cmatrix

বেশী জোস? আমি জানি :D

টার্মিনালের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেখুন আরও ভাল লাগবে। অ্যানিমেশন শেষ করার জন্য ”q” চাপুন।’

Total Hits: 152

Comments

comments