লিনাক্সে স্বনির্ধারিত ডিস্ট্রো তৈরির পূর্বে সেটিং/থীম সংরক্ষণ করুন

আপনি যখন লিনাক্সের স্বনির্ধারিত ডিস্ট্রো তৈরি করতে যান তখন আপনার থীম এবং সেটিং যেভাবে পরিবর্তন করেন, ডিস্ট্রো তৈরি হওয়ার পর চালালে তা আগের মত দেখতে পান না। এর কারন হল আপনার থীম এবং সেটিং ঠিক ভাবে সংরক্ষিত হয় না।
আপনার স্বনির্ধারিত ডিস্ট্রোর থীম এবং সেটিং পরিবর্তন করার আগে কিছু কাজ করে নিন তাহলে এই সমস্যা আর থাকবে না।
প্রথমে আপনার টার্মিনাল খুলুন। এবং রুট নামক ব্যবহারকারীর জন্য পাসওয়ার্ড নির্ধারণ করুন।
sudo bash অথবা su অথবা sudo -i অথবা su -
এবার আপনার বর্তমান ব্যাবহারকারীর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিন।
এখন আপনার রুট অ্যাকসেস সক্রিয় হয়েছে। এবার লিখুন:
sudo passwd
লিখলে যা দেখতে পাবেন
Changing password for user root.
New password:
এখন সতর্কতার সহিত রুট এর জন্য নতুন একটি পাসওয়ার্ড দিন। পুনরায় পাসওয়ার্ড চাইবে। পুনরায় একই পাসওয়ার্ড প্রবেশ করান।
এবার এরকম একটি বার্তা দেখতে পাবেন:
passwd: all authentication tokens updated successfully.
রুট এর জন্য পাসওয়ার্ড নির্ধারণ সম্পন্ন হল।
এবার আপনার সিস্টেম রিস্টার্ট করুন:
reboot
চালু হলে আপনার লগইন স্ক্রীন আসবে কিন্তু আপনি লগইন না করে কীবোর্ড থেকে Ctrl+Alt+F1 চাপুন।
এখন আপনার ব্যাবহারকারীর নাম চাইবে। root লিখুন।
পাসওয়ার্ড চাইবে। একটু আগে নির্ধারণ করা পাসওয়ার্ডটি প্রবেশ করান। এবার আপনি রুট অ্যাকসেস পেলেন।
এখন আসল কাজ। নিম্নের কমান্ড সতর্কতার সহিত প্রবেশ করান:
usermod -d /etc/skel USERNAME; chown -R USERNAME /etc/skel
USERNAME এর জায়গায় আপনার ব্যবহারকারীর নাম দিন। এবার এন্টার চাপুন। কোন বার্তা না আসলে বুঝবেন কাজ হয়েছে।
এবারে সিস্টেম পুনরায় চালু করতে লিখুন:
reboot
আপনার সকল কাজ সম্পন্ন। এবার আপনার সিস্টেমে আপনার ব্যবহারকারী অ্যাকাউন্টে লগইন করুন। দেখতে পাবেন আপনার সকল থীম এব সেটিং পরিবর্তন হয়ে গিয়েছে। ঘাবড়ানোর কিছু নেই। এখন থেকে যা পরিবর্তন করবেন তা আপনার স্বনির্ধারিত ডিস্ট্রোতেও প্রদর্শিত হবে।
Total Hits: 262