mythrobin.com

Where myth becomes real

পরিব্যাপ্তি

আমরা কুরআন এ জেনেছি সাত আসমান এর কথা। এই সাত আসমান আসলে কি? এটা কি এমন হতে পারে যে, সাত আসমান হচ্ছে সৃষ্টিকর্তার তৈরি করা সাতটি লেয়ার। প্রতিটি লেয়ারে একটি করে ভুবন (Universe)। এবং লেয়ার গুলো একে অপরের সাথে সমান্তরাল। তাহলে প্যারালাল ইউনিভার্সের যে ধারণা, সেটি মিলে যায়।

যদি প্যারালাল ইউনিভার্সের ধারণা সত্যি হয় তাহলে আইনস্টাইনের টাইম মেশিনের ধারণাও হয়ত সত্যি হবে কোন একদিন। যাক সে কথা, আমরা, যা হয়নি সেটা নিয়ে পরে ভাবব।

আমরা সবাই ডেজা-ভু (deja vu) টার্ম টার সাথে কম বেশী পরিচিত। যখন কোন ঘটনা অথবা কোন দৃশ্য অথবা মুহুর্ত অবলোকন করলে আপনার মনে হয় (অনুভুতি) এটা আগে একবার হয়েছে, অথচ কিছুতেই আপনার মনে আসে না যে, কবে হয়েছে। এটাই নিশ্চই ডেজাভু?

আমি ডেজা-ভু ব্যাপার টার সাথে প্যারালাল ইউনিভার্সের একটা সম্পর্ক পেয়েছি যা আমি তুলে ধরছি।

এটা নিশ্চিত যে, যদি প্যারালাল ইউনিভার্স থেকে থাকে তাহলে সব কিছুর একাধিক অস্তিত্ব থাকবে। তার মানে ধরে নিন আপনার সাতটি অস্তিত্ব। এখন ছবিতে দেখুন চারটি লেয়ার দিয়ে দেখানো হয়েছে। প্রথম লেয়ারে যেটি তে লাল ফোঁটা, ধরে নিন সেটি আপনি। আপনি এখন এই লেখাটি পড়ছেন এবং ধরুন আপনার মনে হল আপনি এটা আগেও পড়েছেন কিন্তু মনে নেই কি পড়েছেন এবং কবে পড়েছেন। এবার পরবর্তী লেয়ারে আপনার দ্বিতীয় অস্তিত্ব লক্ষ করুন (সবুজ ফোঁটা)। এই লেয়ারে যদি আপনার দ্বিতীয় অস্তিত্ব এই লেখাটি আগে পড়ে থাকে তাহলে আপনার প্রথম লেয়ার থেকে মনে হবে আপনি কাজটা আগে করেছেন। কিভাবে? আমাদের ব্রেইনের শক্তিমত্তা নিয়ে আসলে আমাদের খুব বেশি ধারণা নেই। আমরা যদি আমাদের ব্রেইনের পরিপূর্ন ব্যবহার করতাম তাহলে আমরা উ‌ড়তেও পারতাম। যাই হোক। অন্য লেয়ার থেকে আপনার বর্তমান লেয়ারে তথ্য আদান প্রদান ব্রেইন স্বয়ংক্রিয় ভাবেই করে আপনার অজ্ঞাতসারে। এই ব্যাপারটাকে বলা হয় টেলিকাইনেসিস। কোন বাহ্যিক শক্তি প্রয়োগ না করে শুধু চিন্তা ভাবনার ভেতরেই কাজ করা। পৃথিবী অবশ্যই রহস্যময়। আচ্ছা, আমরা পরবর্তী লেয়ারে যাই (নীল ফোঁটা), এখানে লক্ষ করুন আপনার বর্তমান অবস্থা এবং তৃতীয় লেয়ারের অবস্থা একই। যদি এ অবস্থায় কেউ একই কাজ করে তাহলে তার মনে হবে কাজটি সে আগে করেছে। এবং এটি আগের তুলনায় অনেক বেশী অনুভূত হবে।

আপনি কখনও বুঝতে পারেন আগে থেকেই যে, কোন একটা নির্দিষ্ট ঘটনা ঘটবে? অনেকে এটা পারে। অনেকে স্বপ্নের মধ্যে বুঝতে পারে। এই অনুভূতি টা হল চতুর্থ লেয়ার (কমলা ফোঁটা) এর সাথে আপনার বর্তমান লেয়ারের।

দুই লেয়ারের মধ্যবর্তী স্থানে কি থাকে বলুন তো? সৃষ্টিকর্তার সৃষ্টির অনেক কিছুই তো আমাদের অজানা। বুঝতে পারছেন নিশ্চই।

 

আমার লেখা পড়ে কারও অর্থহীন মনে হলে দয়া করে আর আমার লেখা পড়বেন না। আর যদি বিষয়গুলো আপনাকে চিন্তিত করে তোলে, তাহলে আমাকে আপনার ধারণা অথবা মতবাদ দিতে পারেন। ধন্যবাদ।

Total Hits: 319

Comments

comments