অনুপস্থিতি

আপনি কম্পিউটারের সামনে বসে কিছু পড়ছেন অথবা কোন কাজ করছেন হঠাৎ জানালার বাইরে থপ থপ আওয়াজ, মনে হল কিছু একটা বাড়ি খেয়েছে জানালার সাথে। আপনি উঠে গেলেন দেখার জন্য। জানালা খুললেন বাইরে তাকালেন, ফাঁকা রাস্তা, ল্যাম্প পোস্টের আলো আর সারিবদ্ধভাবে থামিয়ে রাখা কিছু রিক্সা ছাড়া কিছুই নেই। আপনি আমলে নিলেন না ব্যাপার টা। পুনরায় টেবিলে এসে যা করছিলেন তাই করা শুরু করলেন। মাঝে দেখে নিলেন কটা বাজে, রাত তিনটা বেজে সাত মিনিট। আপনি গুরুত্বপূর্ন কিছু একটা লিখবেন তাই কাগজ কলম খুজছেন। কাগজ পেলেন কিন্তু কলম আর পাচ্ছেন না। তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না। অথচ আপনার মনে আছে আজ সকালেও আপনি কলম ব্যবহার করেছেন। যাই হোক আপনি সব কিছু বাদ দিয়ে ঘুমোতে চলে গেলেন।
সকালে উঠে আপনি ফ্রেশ হয়ে আপনার দৈনন্দিন কাজে মনযোগ দিলেন। অথচ আপনি খেয়াল করেন নি, আপনার ল্যাপটপের পাশে নীল রঙের কলমটি পড়ে আছে। আপনি ওই কলম দিয়ে এখন লিখে চলেছেন, কিন্তু আপনার মনে নেই যে, গতকাল আপনি এটা পাচ্ছিলেন না। অথবা মনে থাকলেও এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন বোধ করেন নি।
_________
*পয়েন্ট:*
১। জানালায় থপ থপ আওয়াজ
২। ঘটনা ঘটে তিনটার পর
৩। হঠাৎ কলম খুঁজে না পাওয়া
৪। পরের দিন সব কিছু ভুলে থাকা (অজান্তেই)
এসব ব্যাপার আমাদের জীবনে প্রতিনিয়ত হচ্ছে। আমাদের ভালর জন্যই হয়ত এগুলো আমাদের মনে থাকে না। অথবা ভুলে যেতে বাধ্য করা হয়। কিন্তু অবচেতন মনে এর রেশ থেকে যায় তাই হঠাৎ হঠাৎ মনে হয় কিছু একটা আপনাকে অনুসরণ করছে।
Total Hits: 292