উবুন্টুতে সহজভাবে LAMP ইনস্টল করুন
LAMP (Linux, Apache, MySQL and PHP) হচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব ডেভেলপমেন্ট প্লাটফর্ম যা অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স, ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে মাইএসকিউএল এবং ওবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপি ব্যবহার করে।
অনেকেই এটি ইনস্টল করতে গিয়ে ঝামেলায় পড়েন। তাই খুব সহজে ল্যাম্প ইনস্টল করার পদ্ধতি স্ক্রীনশট সহকারে দেখানো হল:
প্রথমে আপনার টার্মিনাল খুলে tasksel ইনস্টল করুন:
sudo apt-get install tasksel
তালিকা থেকে LAMP সার্ভার নির্বাচন করুন।

ইনস্টল করার এক পর্যায়ে আপনাকে MySQL ডাটাবেস এর root পাসওয়ার্ড নির্ধারণ করতে বলা হবে। পাসওয়ার্ড নির্ধারণ করুন।

আপনার ইনস্টল করার কাজ ধরে নিন সম্পন্ন হয়েছে।
এবারে পিএইচপি ঠিকমত কাজ করছে কিনা তা দেখে নিন:
sudo gedit /var/www/info.php
যে টেক্সট ফাইলটি খুলবে তাতে নিচের কোড টি টাইপ করুন:
<?php phpinfo(); ?>
সেইভ করে বন্ধ করে দিন।
এবার অ্যাপাচি রিস্টার্ট করুন:
sudo /etc/init.d/apache2 restart
এবার আপনার ব্রাউজার খুলুন এবং অ্যাড্রেস বারে লিখুন:
http://localhost/info.php

যদি এরকম কিছু দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার পিএইচপি ঠিক মত কাজ করছে।
এবারে আপনার ল্যাম্প সার্ভারের ডাটাবেস সহজে ব্যবস্থাপনার জন্য phpmyadmin ইনস্টল করতে হবে।
sudo apt-get install phpmyadmin
phpmyadmin ইনস্টল হয়েছে কিনা দেখতে হলে ব্রাউজার খুলে টাইপ করুন:
http://localhost/phpmyadmin
যদি কোন এরর প্রদর্শিত না হয় তাহলে আপনার ইনস্টলেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আরও সহজভাবে ইনস্টল করতে চাইলে টার্মিনালে টাইপ করুন:
sudo apt-get install lamp-server^
এবং তারপর phpmyadmin ইনস্টল করে নিন
যদি সমস্যায় পড়েন:
যদি phpmyadmin খুলতে না পারেন অথবা 404 এরর প্রদর্শিত হয় তাহলে ভালমত পরীক্ষা করে নিন আপনার apache2, php5, php5-mysql, libapache2-mod-php5 ইনস্টল করা হয়েছে কিনা। না হলে ইনস্টল করে নিন:
sudo apt-get install apache2 php5 php5-mysql libapache2-mod-php5
তার পরেও এরর প্রদর্শিত হলে টার্মিনালে নিচের কাজ দুটো করুন:
sudo ln -s /etc/phpmyadmin/apache.conf /etc/apache2/conf.d/phpmyadmin.conf
sudo /etc/init.d/apache2 restart
Total Hits: 346