mythrobin.com

Remastersys Custom Distro Timezone related issue (Ubuntu 12.04)
Latest LTS version of Ubuntu 12.04 (Precise Pangolin) has some bugs to be fixed. One of them is live-session timezone related issue (for custom distro only).

If you customize your Ubuntu 12.04 using remastersys you will notice that the live-session is unable to show the local time. It shows only ‘Time’ (a four letter word). I have searched all over the internet for the solution but didn’t find any.

Then I decided to modify remastersys script. Though the script is not responsible for this issue.

I opened remastersys script from /usr/bin/remastersys using gedit. Being a root of-course.

After opening the file I pressed ctrl+f and entered ‘timezone’ without quotes.

It marked timezone which was inside a code.

The code was look like this:

rm -f $WORKDIR/dummysys/etc/{resolv.conf,hosts,hostname,timezone,mtab*,fstab}

This means timezone will be removed while remastering the distro from your CDFS inside dummysys/etc/.

The next thing is even more simple. Just remove timezone from the code but be careful with the commas. The line should look like this after your edit.

rm -f $WORKDIR/dummysys/etc/{resolv.conf,hosts,hostname,mtab*,fstab}

Save it.

Now try remastering your distro again. The problem is solved. You will see your local time which you set in your base system.

লিনাক্সে স্বনির্ধারিত ডিস্ট্রো তৈরির পূর্বে সেটিং/থীম সংরক্ষণ করুন
আপনি যখন লিনাক্সের স্বনির্ধারিত ডিস্ট্রো তৈরি করতে যান তখন আপনার থীম এবং সেটিং যেভাবে পরিবর্তন করেন, ডিস্ট্রো তৈরি হওয়ার পর চালালে তা আগের মত দেখতে পান না। এর কারন হল আপনার থীম এবং সেটিং ঠিক ভাবে সংরক্ষিত হয় না।

আপনার স্বনির্ধারিত ডিস্ট্রোর থীম এবং সেটিং পরিবর্তন করার আগে কিছু কাজ করে নিন তাহলে এই সমস্যা আর থাকবে না।

প্রথমে আপনার টার্মিনাল খুলুন। এবং রুট নামক ব্যবহারকারীর জন্য পাসওয়ার্ড নির্ধারণ করুন।

sudo bash অথবা su অথবা sudo -i অথবা su -

এবার আপনার বর্তমান ব্যাবহারকারীর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিন।

এখন আপনার রুট অ্যাকসেস সক্রিয় হয়েছে। এবার লিখুন:

sudo passwd

লিখলে যা দেখতে পাবেন

Changing password for user root.

New password:

এখন সতর্কতার সহিত রুট এর জন্য নতুন একটি পাসওয়ার্ড দিন। পুনরায় পাসওয়ার্ড চাইবে। পুনরায় একই পাসওয়ার্ড প্রবেশ করান।

এবার এরকম একটি বার্তা দেখতে পাবেন:

passwd: all authentication tokens updated successfully.

রুট এর জন্য পাসওয়ার্ড নির্ধারণ সম্পন্ন হল।

এবার আপনার সিস্টেম রিস্টার্ট করুন:

reboot

চালু হলে আপনার লগইন স্ক্রীন আসবে কিন্তু আপনি লগইন না করে কীবোর্ড থেকে Ctrl+Alt+F1 চাপুন।

এখন আপনার ব্যাবহারকারীর নাম চাইবে। root লিখুন।

পাসওয়ার্ড চাইবে। একটু আগে নির্ধারণ করা পাসওয়ার্ডটি প্রবেশ করান। এবার আপনি রুট অ্যাকসেস পেলেন।

এখন আসল কাজ। নিম্নের কমান্ড সতর্কতার সহিত প্রবেশ করান:

usermod -d /etc/skel USERNAME; chown -R USERNAME /etc/skel

USERNAME এর জায়গায় আপনার ব্যবহারকারীর নাম দিন। এবার এন্টার চাপুন। কোন বার্তা না আসলে বুঝবেন কাজ হয়েছে।

এবারে সিস্টেম পুনরায় চালু করতে লিখুন:

reboot

আপনার সকল কাজ সম্পন্ন। এবার আপনার সিস্টেমে আপনার ব্যবহারকারী অ্যাকাউন্টে লগইন করুন। দেখতে পাবেন আপনার সকল থীম এব সেটিং পরিবর্তন হয়ে গিয়েছে। ঘাবড়ানোর কিছু নেই। এখন থেকে যা পরিবর্তন করবেন তা আপনার স্বনির্ধারিত ডিস্ট্রোতেও প্রদর্শিত হবে।

উবুন্টুতে ইনস্টলকৃত সকল অ্যাপ্লিকেশনের ব্যাকআপ রাখুন
মনে করুন আপনি অনেকদিন যাবত উবুন্টু ব্যবহার করছেন। সেই কারনে আপনার সিস্টেমে ইনস্টল করা অ্যাপ্লিকেশন রয়েছে প্রচুর। কিন্তু এখন আপনাকে নতুন করে ওএস সেটআপ করতে হবে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন ? আপনি নিশ্চই আফসোস করবেন অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের জন্য যা হয়ত একটু পরেই নেই হয়ে যাবে। নতুন ওএস এ সকল অ্যাপ্লিকেশন খুঁজে ইনস্টল করা অনেক সময় সাপেক্ষ আপনার জন্য।

আপনার জন্য সবচেয়ে সহজ সমাধান হল আপনার সিস্টেমে ইনস্টল করা অ্যাপ্লিকেশন ব্যাকআপ করে রাখা। আসুন দেখি কাজটা কিভাবে করে:

প্রথমে আপনার টার্মিনাল খুলুন এবং রুট অ্যাকসেস নিন।

sudo -i

এবারে লিখুন

sudo apt-get install dpkg-repack fakeroot

তারপর লিখুন

mkdir ~/dpkg-repack; cd ~/dpkg-repack

এবার সর্বশেষ কমান্ড দিন

fakeroot -u dpkg-repack `dpkg --get-selections | grep install | cut -f1`

এবার আপনাকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এটা নির্ভর করে আপনার অ্যাপ্লিকেশনের সং‌খ্যা এবং আকৃতির উপর। এই কাজ চলাকালীন টার্মিনাল বন্ধ করবেন না।

প্রসেস শেষ হয়ে গেলে আপনার হোম ডিরেক্টরিতে দেখুন dpkg-repack নামক একটা ফোল্ডারে সকল অ্যাপ্লিকেশনের ব্যাকআপ তৈরি হয়েছে। এবার এগুলো আপনার পোর্টেবল ডিস্ক অথবা অন্য ড্রাইভে সংরক্ষণ করুন। বলে রাখা ভাল, আপনি একবারেই অন্য ড্রাইভে ব্যাকআপ রাখতে পারতেন। এক্ষেত্রে আপনাকে সেই ড্রাইভ নির্বাচন করে ব্যাকআপ করতে হবে।

এবার আপনি নিশ্চিন্তে নতুন করে ওএস সেটআপ দিন। নতুন সিস্টেমে আপনার ব্যাকআপ করা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে প্র‌থমে টার্মিনাল থেকে ব্যাকআপ ফোল্ডারের অবস্থান দেখিয়ে দিন। যেমন:

cd ~/dpkg-repack

এবার নিম্নের কোড লিখুন তাহলে ইনস্টল প্রক্রিয়া শুরু হবে।

sudo dpkg -i *.deb

উবুন্টু ১২.০৪ এ চালান বাংলা লায়ন ওয়াইম্যাক্স
যারা ZTE AX226 মডেম ব্যবহার করেন তাদের কে নিম্নের প্রক্রিয়া সম্পন্ন করার আগে ডিভাইসের আইডি বদলে নিতে হবে। মিনহাজুল হক শাওনের ডেভেলপ করা এই WIMAX-GUI ব্যবহারের বিস্তারিত জানার জন্য এখানে দেখুন।

আসুন শুরু করি:

প্রথমে আপনাকে একটি মাত্র ছোট্ট ফাইল ডাউনলোড করতে হবে।

ax226/wu216 মডেলের জন্য এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

u211 মডেলের জন্য এর জন্য এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

কাজের সুবিধার্থে ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করতে পারেন।

এবার ফাইলের উপর ডান বাটন চেপে প্রোপারটিজ নির্বাচন করুন।

পারমিশন ট্যাবে নিচের দিকে “Allow executing file as program” এটার পাশে টিক দিন।

বন্ধ করুন।

এবার আপনার ফাইলটি দুবার ক্লিক করে খুলুন। রান ইন টার্মিনাল নির্বাচন করুন।

এখন আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিন। বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

সর্বশেষে আপনার পিসি রিস্টার্ট করুন।

লগইন করে মডেম ঢুকান। ব্লিঙ্ক করলে বুঝবেন মডেম পেয়েছে।

এবার Internet > WiMAX CM GUI খুলুন। দেখবেন Connect করার বাটন সক্রিয় রয়েছে, মানে আপনি সংযুক্ত হতে পারবেন। তবে আগে Account ট্যাবে যান সেখানে MAC Address বক্সের পাশে Find It! এ ক্লিক করুন। আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস স্বয়ংক্রিয় ভাবে পেয়ে যাবে। এবার শুধু আপনার Username এবং Password দিয়ে Save করে Activate বাটন চাপুন। ব্যাস হয়ে গেল।

এখন Status ট্যবে যেয়ে Connect এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন দেখবেন আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়ে গিয়েছেন। একই ভাবে অন্যান্য লিনাক্স ডিস্ট্রোতেও আপনি ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।

মডেম ঢুকানোর পর যদি আপনার স্ক্রীন কালো হয়ে যায় (xorg freeze) তাহলে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ নিষ্ক্রিয় করে দিন (ল্যাপটপের বাটনের সাহায্যে অথবা ওএস এর ব্লুটুথ এবং নেটওয়ার্ক ম্যানেজার থেকে)। এবার পিসি রিস্টার্ট করুন। এখন মডেম ঢুকানোর পর স্ক্রীন অন্ধকার হবে না কিন্তু তারপরও মডেম না পেলে, খুলে আবার লাগান। এবার পাবে আশা করি।

আপনি যদি কোন সমস্যায় পড়েন অথবা কোন বাগ রিপোর্ট করতে চান অথবা কোন বৈশিষ্ট্যোর জন্য সুপারিশ করতে চান তাহলে সার্ভিস ইমেইলের মাধ্যমে তা জানাতে পারেন। শাওনের সার্ভিস ইমেইল: wimaxcmgui@gmail.com

[Errno 5] Input/output error – জনিত সমস্যার সমাধান
এই সমস্যাটির সম্মুখীন আমি আগে হইনি। তবে গতকাল উবুন্টু (precise pangolin) রিলিজ পাওয়ার পর যখন ডাউনলোড করে ইনস্টল করতে গেলাম তখন দেখলাম একটা ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। আমি পুনরায় ইনস্টল করার চেষ্টা করি কিন্তু তা ফলপ্রসূ হয়নি। (যারা এত বড় লেখা পড়তে চায় না তারা নিচে সমাধান দেখলেই চলবে)

এরপর আমি দেখলাম যে ত্রুটি বার্তায় ডিস্ক নিয়ে বলছে: হতে পারে আমার হার্ডডিস্কে ব্যাড সেক্টর আছে অথবা আমার ফ্ল্যাশ ড্রাইভ যা দ্বারা আমি ইনস্টল করছি তা ত্রুটিপূর্ন।

এই exact বার্তাটি প্রদর্শিত হয়েছিল:

[Errno 5] Input/output errorThis particular error is often due to a faulty CD/DVD disk or drive, or a faulty hard disk. It may help to clean the CD/DVD, to burn the CD/DVD at a lower speed, to clean the CD/DVD drive lens (cleaning kits are often available from electronics suppliers), to check whether the hard disk is old and in need of replacement, or to move the system to a cooler environment.

আমি ইন্টারনেট ঘাঁটা শুরু করলাম সমাধানের জন্য। যা পেলাম তা অনেকটা এরকম:

* আমার একটা RAM খুলে ইনস্টল প্রক্রিয়া সম্পাদন করতে হবে। ইনস্টল শেষে তা লাগিয়ে নিলেই হবে। এটা দেখে আমি অবাক হলাম কারন এটা পুরো অযৌক্তিক লেগেছে। যদিও বেশিরভাগ সাইটে সবাই এইভাবেই সমাধান করেছে বলছে। এখন আমি ব্যবহার করি ল্যাপটপ আমার জন্য এই কাজ ঝামেলাপূর্ণ। তাই অন্য সমাধান খুজতে লাগলাম।

* আরেক জায়গায় দেখলাম বলছে সিডি দিয়ে ইনস্টল করলে নাকি এই ত্রুটি দেখাবে না। আমার বিশ্বাস হয়নি ব্যাপার টা। আজীবন ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে ইনস্টল করে এসেছি এজন্য আমার ডিভিডি ড্রাইভ এখন অকেজো। সুতরাং এটাও হলনা।

* আরেক জায়গায় বলেছে ফ্ল্যাশড্রাইভ বদলে নিতে। হ্যাঁ এটা আমার মাথায় এসেছিল আগেই, কিন্তু ওই রাতে আমার সাথে দ্বিতীয় কোন ফ্ল্যাশ ড্রাইভ ছিল না। তাই পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকি।

পরের দিন অন্য ফ্ল্যাশ ড্রাইভে করে ইনস্টল দেয়ার চেষ্টা করে আমি হতাশ হই একই ত্রুটি বার্তা দেখে। ধরে নিলাম যে আমাকে নতুন করে আইএসও নামাতে হবে। যাই হোক চলে গেলাম নিক্সারদের সাথে সাক্ষাৎ করতে। যেতে যেতে মাথায় আসল md5 হ্যাশের ব্যাপার টা। মনে মনে বিশ্বাস করে নিলাম এইখানেই গন্ডগোল, না হলে আমাকে নতুন করে আইএসও নামানো লাগতো না। এত দেরী হল বুঝতে। যাই হোক রাতে দেখব ব্যাপার টা।

বাসায় ফিরে হ্যাশ পরীক্ষা করলাম এবং দেখলাম আমি সঠিক, আমার গত রাতের আইএসও ভুল হ্যাশ সহিত ডাউনলোড হয়েছে। সমাধান টা করেই ফেললাম।

সমাধান :

আপনার যে আইএসও প্রয়োজন অর্থাৎ যেটা আপনি নামিয়েছিলেন সেটার টরেন্ট ফাইল নামাবেন।

এরপর আপনার বিট-টরেন্ট ক্লায়েন্ট দিয়ে ফাইল টি খুলবেন। কোথায় সংরক্ষণ হবে তা জানতে চাইবে। আপনার পূর্বের নামানো আইএসও যে ডিরেক্টরিতে আছে সেখানে সংরক্ষণ করুন (ফাইল দুটোর নাম এক হওয়া আবশ্যক)।

সব ঠিকঠাক থাকলে দেখবেন টরেন্ট ক্লায়েন্ট ফাইল পরীক্ষা করছে এবং ৯৯.৮% থেকে ডাউনলোড শুরু করছে। ডাউনলোড হয়ে গেলে আপনি নিশ্চিন্তে ইনস্টল দিন। (প্রয়োজন হলে md5 হ্যাশ পরীক্ষা করে নিতে পারেন।)

আপনার সুবিধার্তে উবুন্টুর ৩২ বিট ডেস্কটপ আইএসও এর জন্য হ্যাশ টি দেয়া হল:

file name: ubuntu-12.04-desktop-i386.iso

md5sum: d791352694374f1c478779f7f4447a3f

হোমস এবং ওয়াটসন
একবার শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন ক্যাম্পিং এ গেলেন।

রাতে পেট পুরে খাওয়া দওয়া সারার পর এক বোতল ওয়াইন শেষ করলেন। এর পর রাত গভীর হওয়াতে তারা ঘুমিয়ে পড়লেন।

কয়েক ঘন্টা পরে হোমসের ঘুম ভেঙে গেল। হোমস উঠে তার পাশে ঘুমিয়ে থাকা বিশ্বস্ত সঙ্গী ওয়াটসন কে খোঁচা মারল। ওয়াটসন নড়েচড়ে উঠলে

হোমস জিজ্ঞাসা করল: “ওয়াটসন, আকাশের দিকে তাকাও এবং আমাকে বল কি দেখতে পাচ্ছ”

ওয়াটসন বলল: “আমি লক্ষ লক্ষ নক্ষত্র দেখতে পাচ্ছি”

হোমস বলল: “এর থেকে তুমি কি বুঝতে পারছ?”

ওয়াটসন কিছুসময় চুপ করে ভাবল। তারপর বলল:

অ্যাস্ট্রোনোমিক্যালি: এখান থেকে বোঝা যাচ্ছে, মহাশূন্যে লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে এবং সেগুলোতে সম্ভবত কোটি কোটি গ্রহ উপগ্রহ বিদ্যমান।

অ্যাস্ট্রোলজিক্যালি: আমি দেখতে পাচ্ছি শনি রয়েছে সিংহের ক্ষেত্রে।

সময়বিজ্ঞানের হিসেবে: আমি অনুমান করছি এখন সোয়া তিনটা বাজে।

বায়ুমন্ডল দেখে বুঝতে পারছি: আগামীকাল আমরা একটি রৌদ্রউজ্জ্বল দিন উপভোগ করতে পারব।

ধর্মতত্ত্বের দিক থেকে: আমি অনুভব করছি ঈশ্বর সর্বশক্তিমান এবং আমরা মহাবিশ্বের অতি ক্ষুদ্র এবং তুচ্ছ একটা অংশ।

…. “কেন? তুমি কি বুঝলে?”

হোমস ও কিছু সময় চুপ করে থাকার পর বলল “ওয়াটসন, গর্ধভ, কেউ একজন আমাদের তাবু চুরি করেছে”

আপনার লিনাক্স সিস্টেম আরও সুরক্ষিত করুন
আপনার লিনাক্স সিস্টেমটি কতটুকু সুরক্ষিত? আপনি কি তা জানেন? আপনি নিশ্চই বলবেন, ‘আমি তো সিস্টেমে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রেখেছি’। কিন্তু আপনার ডাটা ডিরেক্টরি কি এনক্রিপটেড? আপনার সিস্টেমে কি root নামক ব্যবহারকারী আছে? যদি ডিরেক্টরি এনক্রিপটেড না হয় এবং আপনার যদি root ব্যাবহারকারী থাকে তাহলে জেনে রাখুন আপনার সিস্টেমের root ব্যাবহারকারীর পাসওয়ার্ড সহজেই রিসেট করা যাবে এবং নতুন পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করা যাবে। আর আপনার সকল ডাটা ‘উনার’ জন্য উন্মুক্ত হয়ে যাবে।

তাহলে কি করা যায়? উমমম.. হ্যা আপনার বিশেষ ডিরেক্টরি এনক্রিপট করে রাখবেন যাতে অন্য কেউ কোন অবস্থাতেই তার একসেস না পায়। এনক্রিপ্ট না হয় করা হল কিন্তু তার পরও, যদি ‘উনি’ আপনার সিস্টেমে ঢুকেই পরে তাহলে আপনার সিস্টেম সুরক্ষিত সিস্টেম কিভাবে বলবেন? ‘উনি’ তো root পাসওয়ার্ড পরিবর্তন করে root হয়ে ঢুকে গিয়েছে আপনার সিস্টেমে! এখন কি করবেন?

দেখা যাক কি করা যায়।

আপনার সিস্টেমের root এর একসেস বন্ধ করে দিলে কেমন হয়? তার পরিবর্তে অন্য একজন ব্যবহারকারী তৈরি করবেন যার superuser একসেস থাকবে। অর্থাৎ root এর যা একসেস ছিল তার সবটাই! এক্ষেত্রে আপনার নতুন ব্যবহারকারীর নাম হতে হবে কঠিন কোন নাম যা ‘উনি’ অনুমান করতে পারবে না। আসুন তাহলে কাজ টি কিভাবে করে দেখি:

আপনার টার্মিনালে বর্তমান root একসেস ব্যবহার করে /etc/passwd ফাইলটি টেক্সট এডিটরের সাহায্যে খুলুন। এডিট করার আগে ব্যাকআপ রেখে নেয়া ভাল।

এবার ফাইলের শুরুতেই দেখবেন root:x:0:0:root:/root:/bin/bash

এর ঠিক পরের লাইনে যোগ করুন complexusername:x:0:0:root:/root:/bin/bash

এখানে complexusername এর জায়গায় আপনার পছন্দ অনুযায়ী নাম ব্যবহার করুন। এটি অবশ্যই small letter case হতে হবে।

সেইভ করুন কিন্তু ফাইল বন্ধ করবেন না।

আপনার টার্মিনালে (দরকার হলে নতুন ট্যাব খুলে) পুনরায় root একসেস নিন (su)

এবার নতুন ব্যবহারকারীর জন্য পাসওয়ার্ড সেট করুন। sudo passwd complexusername লিখুন তাহলে পাসওয়ার্ড চাইবে।

দুবার পাসওয়ার্ড লিখতে হবে। ভুল করবেন না এবং মনে রাখুন। (important)

কাজ প্রায় শেষ। এখন বর্তমান root একসেস কে বন্ধ করতে হবে।

passwd ফাইলটি সামনে আনুন এবং শুরুতে root:x:0:0:root:/root:/bin/bash এর জায়গায় root:x:0:0:root:/root:/bin/false করুন।

সেইভ করুন এবং বন্ধ করুন।

এখন দেখুন তো আপনার টার্মিনালে su লিখে পাসওয়ার্ড দিলে root একসেস পান কিনা।

ঘাবড়ানোর কিছু নেই আপনার superuser একসেস হারিয়ে যায়নি, হাত বদল হয়েছে মাত্র।

টার্মিনালে su complexusername লিখুন, পাসওয়ার্ড চাইবে, নতুন ব্যবহারকারীর জন্য সেট করার পাসওয়ার্ড দিন। পেয়ে যাবেন আপনার superuser একসেস।

(উপরোক্ত কাজগুলো সাবধানে করবেন। মনে রাখবেন বিভিন্ন GUI বেসড অ্যাপলিকেশন চালু করার সময় অথবা অন্যান্য কাজে আপনার root নামক ব্যবহারকারীকে পুনরায় প্রয়োজন হতে পারে। তখন /bin/bash করে নিতে হবে। তবে কমান্ড লাইন ব্যবহার করলে এর প্রয়োজন হবে না।)

এখন ‘উনি’ তো আপনার username জানে না। তাই সে পাসওয়ার্ড রিসেটও করতে পারবে না। আর root নামক ব্যবহারকারীর পাসওয়ার্ড পরিবর্তন করে লাভ নেই, কারন সে এটা দিয়ে কোন একসেস পাবে না। কাজ শেষ।

তার পরেও আপনার সিস্টেম সুরক্ষিত হবে না। কেন ? যদি আপনার একাধিক অপারেটিং সিস্টেম থাকে তাহলে অন্যটাতে ‘উনি’ একসেস করতে পারবেন এবং আপনার সেই ডিরেক্টরির passwd ফাইল এডিট করে নিতে পারবেন। সুতরাং অন্য সিস্টেমেও একই কাজ করে রাখুন।

আপনার সিস্টেমের একাধিক স্তরের সুরক্ষার জন্য GRUB বুটলোডারে পাসওয়ার্ড দিয়ে রাখুন। এটা কিভাবে করতে হয় তা পরে কোন একসময় আলোচনা করব। আপাতত গুগলিং করে বের করুন। কাজ টা খুবই সহজ।

তা না হয় করলেন কিন্তু তার পরেও কথা থাকে, লাইভ সিডি অথবা ইউএসবি দিয়ে লাইভ সিস্টেম চালিয়ে এসব ফাইল এডিট করা সম্ভব (যেমন: নপিক্স)। এখন কি করবেন? কথা হচ্ছে যে, কোন সুরক্ষাই নিখুঁত নয়। তাই আপনার bios এ সিডি, ডিভিডি এবং ইউএসবি থেকে বুট করা বন্ধ করে রাখুন। তারপর bios এ পাসওয়ার্ড দিয়ে রাখুন।

এখনও আপনি শতভাগ নিরাপদ নন। আপনার সিস্টেমের bios পাসওয়ার্ড অনেক উপায়ে রিসেট করা যায়। এর জন্য অনেক হার্ডওয়্যার টুইক রয়েছে। যা হোক, আপনার সিস্টেম এ কারনে নিরাপদ স্থানে রাখুন। শেষ পর্যন্ত Physical Security এর ব্যাপার চলেই আসল। তবে হ্যা গুরুত্বপূর্ন ডিরেক্টরি এনক্রিপ্ট করে রাখা আপনার জন্য সবচেয়ে ভাল সুরক্ষা।

সবসময় খেয়াল রাখবেন আপনার সিস্টেম যেন ‘উনার’ নাগালের মধ্যে না আসে। ধন্যবাদ।

ডিজিটাল ফিকশন (২০২১ সাল)
একটা ফ্লাইং সসার (UFO) শুন্যে ঘুরপাক খাচ্ছে। ভেতরে দু’ জন ভিন গ্রহের প্রানী। একজনের নাম এনফে অন্যজন রিফ। গ্রহ থেকে গ্রহান্তরে তারা ঘুরে বেড়ায় নতুন অভিজ্ঞতার সন্ধানে।

ঘুরপাক খাচ্ছে যেই সারফেস এর উপর সেটি পৃথিবীর জনবহুল একটি অঞ্চল। তারা অবাক হল উপর থেকে কোন জন মানুষ এর চিহ্ন দেখতে না পেরে। আজ থেকে ১০ বছর আগে তারা এখান টায় এসেছিল এবং ধরতে গেলে অঞ্চল টি ছিল একধরনের জন সমুদ্র। আজ ২০২১ সালের মাঝামাঝি সময়ে রাতারাতি সব বদলে গেল কিভাবে ? কৌতুহল মেটাতে না পেরে তারা ঠিক করল সারফেস এ ল্যান্ড করার।

সবুজ গাছপালাতে ভরপুর এই অঞ্চল কে বাংলাদেশ বলা হয়ে থাকে। অনেক সুন্দর দেশটি। ১০ বছর আগে যা ছিল তার থেকে এখন আরও বেশী সবুজে ঘেরা বলা যায়। কিন্তু কোন মানুষ দেখা যাচ্ছে না কেন ? এনফে এবং রিফ হন্যে হয়ে খুজতে থাকে। ওরা ট্রান্সপারেন্ট পোষাক পরিধান করে আছে যাতে কোন মানুষ হটাত তাদের দেখে ভড়কে না যায়।

প্রায় ২ ঘন্টা ধরে খুঁজে কিছুই পেল না তারা। মানুষ ছাড়া সব প্রানী ওরা দেখতে পেয়েছে বরং আগের চেয়ে অধিক পরিমানে কিন্তু মানুষ লাপাত্তা। আরও কিছুদূর যাওয়ার পর হঠাত কিছু কঙ্কাল দেখতে পেল মাটিতে প্রায় মিশে যায় যায় অবস্থা। এনফে চমকে উঠল। রিফ বলল, মনে হয় বুঝতে পারছি কি ঘটেছে এখানে। এনফেও বুঝতে পারল। বড় ধরনের কোন ধ্বংসলীলা ঘটেছে যাতে সব মানুষ মারা গিয়েছে। কিন্তু অন্য প্রানীরা কিভাবে সারভাইভ করল ? ওরা মিলাতে পারল না। কিছু কংকাল পরীক্ষা করার জন্য ওরা সংগ্রহ করল এবং ফ্লাইং সসার এ করে তাদের নিজস্ব গ্রহে ফিরে গেল।

পরিশেষঃ ২০১১ সাল এ বাংলাদেশের সরকার ডিজিটাল বাংলাদেশ করার নামে নানা ধরনের উদ্ভট কার্যকলাপ চালিয়ে যায়। যেমনঃ মন্ত্রী দেশের জনগন কে কম খাওয়ার পরামর্শ দেন। জনগন কম খাওয়া শুরু করার পর কোনো ধরনের পরিবর্তন দেশে হয় না শুধু মানুষ গুলোর স্বাস্থ্য ভেঙ্গে পরে। যেহেতু দেশের কোন পরিবর্তন হয় নি অর্থাৎ খাদ্যাভাব লেগেই ছিল তাই মন্ত্রী আরও কম খাওয়ার পরামর্শ দেন এবং জনসংখ্যা যাতে না বৃদ্ধি না পায় তাই সবাইকে বিয়ে না করার পরামর্শ দেন, অথবা যদি কেউ বিয়ে করেও তাহলে যেন কোন সন্তান না নেন। অন্যদিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগাযোগ মন্ত্রী জনগন কে সব যায়গায় হেটে চলার পরামর্শ দেন যাতে করে রাস্তায় ট্রাফিক জ্যাম না লেগে যায় এবং কোন দূর্ঘটনা না ঘটে। তো মানুষ আর কত পারবে ? অকালেই না খেতে পেয়ে স্বাস্থ্য ভেঙ্গে মারা যেতে থাকল মানুষ। অনেকে দেশ ছেড়ে অন্যদেশে পাড়ি জমাল। দেশে মানুষ এত কম খাচ্ছে , জনসংখ্যা এত কমে গিয়েছে তার পরেও দেশে খাদ্যাভাব লেগেই থাকল। আস্তে আস্তে দেশে দূর্ভিক্ষ্য দেখা দিল। মানুষ খুব দ্রুত মারা যেতে লাগল। মানুষের এই কষ্ট দেখে মন্ত্রীরা নিজেদের ভুল বুঝতে পারল, তারা প্রধান মন্ত্রীর কাছে গেল ক্ষমা চাইতে। প্রধান মন্ত্রী তাদের কে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন। রাষ্ট্রপতি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, মন্ত্রীদের মনের অবস্থা দেখে উনি কেঁদে ফেললেন এবং ক্ষমা করে দিলেন। পরবর্তিতে সরকার এর মন্ত্রী মহদয়গন পাশের দেশে পাড়ি জমান। প্রধান মন্ত্রী পাশের দেশ থেকে মানুষ আমদানী করার সিদ্ধ্বান্ত নেন। তখন ২০২১ সাল। ডিজিটাল বাংলাদেশ এর স্বর্নযুগ।

কেউ মনে কষ্ট পাবেন না এটা একটা ফিকশন মাত্র। তারপরেও যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। ধন্যবাদ।

পরিব্যাপ্তি
আমরা কুরআন এ জেনেছি সাত আসমান এর কথা। এই সাত আসমান আসলে কি? এটা কি এমন হতে পারে যে, সাত আসমান হচ্ছে সৃষ্টিকর্তার তৈরি করা সাতটি লেয়ার। প্রতিটি লেয়ারে একটি করে ভুবন (Universe)। এবং লেয়ার গুলো একে অপরের সাথে সমান্তরাল। তাহলে প্যারালাল ইউনিভার্সের যে ধারণা, সেটি মিলে যায়।

যদি প্যারালাল ইউনিভার্সের ধারণা সত্যি হয় তাহলে আইনস্টাইনের টাইম মেশিনের ধারণাও হয়ত সত্যি হবে কোন একদিন। যাক সে কথা, আমরা, যা হয়নি সেটা নিয়ে পরে ভাবব।

আমরা সবাই ডেজা-ভু (deja vu) টার্ম টার সাথে কম বেশী পরিচিত। যখন কোন ঘটনা অথবা কোন দৃশ্য অথবা মুহুর্ত অবলোকন করলে আপনার মনে হয় (অনুভুতি) এটা আগে একবার হয়েছে, অথচ কিছুতেই আপনার মনে আসে না যে, কবে হয়েছে। এটাই নিশ্চই ডেজাভু?

আমি ডেজা-ভু ব্যাপার টার সাথে প্যারালাল ইউনিভার্সের একটা সম্পর্ক পেয়েছি যা আমি তুলে ধরছি।

এটা নিশ্চিত যে, যদি প্যারালাল ইউনিভার্স থেকে থাকে তাহলে সব কিছুর একাধিক অস্তিত্ব থাকবে। তার মানে ধরে নিন আপনার সাতটি অস্তিত্ব। এখন ছবিতে দেখুন চারটি লেয়ার দিয়ে দেখানো হয়েছে। প্রথম লেয়ারে যেটি তে লাল ফোঁটা, ধরে নিন সেটি আপনি। আপনি এখন এই লেখাটি পড়ছেন এবং ধরুন আপনার মনে হল আপনি এটা আগেও পড়েছেন কিন্তু মনে নেই কি পড়েছেন এবং কবে পড়েছেন। এবার পরবর্তী লেয়ারে আপনার দ্বিতীয় অস্তিত্ব লক্ষ করুন (সবুজ ফোঁটা)। এই লেয়ারে যদি আপনার দ্বিতীয় অস্তিত্ব এই লেখাটি আগে পড়ে থাকে তাহলে আপনার প্রথম লেয়ার থেকে মনে হবে আপনি কাজটা আগে করেছেন। কিভাবে? আমাদের ব্রেইনের শক্তিমত্তা নিয়ে আসলে আমাদের খুব বেশি ধারণা নেই। আমরা যদি আমাদের ব্রেইনের পরিপূর্ন ব্যবহার করতাম তাহলে আমরা উ‌ড়তেও পারতাম। যাই হোক। অন্য লেয়ার থেকে আপনার বর্তমান লেয়ারে তথ্য আদান প্রদান ব্রেইন স্বয়ংক্রিয় ভাবেই করে আপনার অজ্ঞাতসারে। এই ব্যাপারটাকে বলা হয় টেলিকাইনেসিস। কোন বাহ্যিক শক্তি প্রয়োগ না করে শুধু চিন্তা ভাবনার ভেতরেই কাজ করা। পৃথিবী অবশ্যই রহস্যময়। আচ্ছা, আমরা পরবর্তী লেয়ারে যাই (নীল ফোঁটা), এখানে লক্ষ করুন আপনার বর্তমান অবস্থা এবং তৃতীয় লেয়ারের অবস্থা একই। যদি এ অবস্থায় কেউ একই কাজ করে তাহলে তার মনে হবে কাজটি সে আগে করেছে। এবং এটি আগের তুলনায় অনেক বেশী অনুভূত হবে।

আপনি কখনও বুঝতে পারেন আগে থেকেই যে, কোন একটা নির্দিষ্ট ঘটনা ঘটবে? অনেকে এটা পারে। অনেকে স্বপ্নের মধ্যে বুঝতে পারে। এই অনুভূতি টা হল চতুর্থ লেয়ার (কমলা ফোঁটা) এর সাথে আপনার বর্তমান লেয়ারের।

দুই লেয়ারের মধ্যবর্তী স্থানে কি থাকে বলুন তো? সৃষ্টিকর্তার সৃষ্টির অনেক কিছুই তো আমাদের অজানা। বুঝতে পারছেন নিশ্চই।

আমার লেখা পড়ে কারও অর্থহীন মনে হলে দয়া করে আর আমার লেখা পড়বেন না। আর যদি বিষয়গুলো আপনাকে চিন্তিত করে তোলে, তাহলে আমাকে আপনার ধারণা অথবা মতবাদ দিতে পারেন। ধন্যবাদ।

অনুপস্থিতি
আপনি কম্পিউটারের সামনে বসে কিছু পড়ছেন অথবা কোন কাজ করছেন হঠাৎ জানালার বাইরে থপ থপ আওয়াজ, মনে হল কিছু একটা বাড়ি খেয়েছে জানালার সাথে। আপনি উঠে গেলেন দেখার জন্য। জানালা খুললেন বাইরে তাকালেন, ফাঁকা রাস্তা, ল্যাম্প পোস্টের আলো আর সারিবদ্ধভাবে থামিয়ে রাখা কিছু রিক্সা ছাড়া কিছুই নেই। আপনি আমলে নিলেন না ব্যাপার টা। পুনরায় টেবিলে এসে যা করছিলেন তাই করা শুরু করলেন। মাঝে দেখে নিলেন কটা বাজে, রাত তিনটা বেজে সাত মিনিট। আপনি গুরুত্বপূর্ন কিছু একটা লিখবেন তাই কাগজ কলম খুজছেন। কাগজ পেলেন কিন্তু কলম আর পাচ্ছেন না। তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না। অথচ আপনার মনে আছে আজ সকালেও আপনি কলম ব্যবহার করেছেন। যাই হোক আপনি সব কিছু বাদ দিয়ে ঘুমোতে চলে গেলেন।

সকালে উঠে আপনি ফ্রেশ হয়ে আপনার দৈনন্দিন কাজে মনযোগ দিলেন। অথচ আপনি খেয়াল করেন নি, আপনার ল্যাপটপের পাশে নীল রঙের কলমটি পড়ে আছে। আপনি ওই কলম দিয়ে এখন লিখে চলেছেন, কিন্তু আপনার মনে নেই যে, গতকাল আপনি এটা পাচ্ছিলেন না। অথবা মনে থাকলেও এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন বোধ করেন নি।

*পয়েন্ট:*

১। জানালায় থপ থপ আওয়াজ

২। ঘটনা ঘটে তিনটার পর

৩। হঠাৎ কলম খুঁজে না পাওয়া

৪। পরের দিন সব কিছু ভুলে থাকা (অজান্তেই)

এসব ব্যাপার আমাদের জীবনে প্রতিনিয়ত হচ্ছে। আমাদের ভালর জন্যই হয়ত এগুলো আমাদের মনে থাকে না। অথবা ভুলে যেতে বাধ্য করা হয়। কিন্তু অবচেতন মনে এর রেশ থেকে যায় তাই হঠাৎ হঠাৎ মনে হয় কিছু একটা আপনাকে অনুসরণ করছে।