mythrobin.com

Where myth becomes real

[Errno 5] Input/output error – জনিত সমস্যার সমাধান

এই সমস্যাটির সম্মুখীন আমি আগে হইনি। তবে গতকাল উবুন্টু (precise pangolin) রিলিজ পাওয়ার পর যখন ডাউনলোড করে ইনস্টল করতে গেলাম তখন দেখলাম একটা ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। আমি পুনরায় ইনস্টল করার চেষ্টা করি কিন্তু তা ফলপ্রসূ হয়নি। (যারা এত বড় লেখা পড়তে চায় না তারা নিচে সমাধান দেখলেই চলবে)

এরপর আমি দেখলাম যে ত্রুটি বার্তায় ডিস্ক নিয়ে বলছে: হতে পারে আমার হার্ডডিস্কে ব্যাড সেক্টর আছে অথবা আমার ফ্ল্যাশ ড্রাইভ যা দ্বারা আমি ইনস্টল করছি তা ত্রুটিপূর্ন।

এই exact বার্তাটি প্রদর্শিত হয়েছিল:

[Errno 5] Input/output errorThis particular error is often due to a faulty CD/DVD disk or drive, or a faulty hard disk. It may help to clean the CD/DVD, to burn the CD/DVD at a lower speed, to clean the CD/DVD drive lens (cleaning kits are often available from electronics suppliers), to check whether the hard disk is old and in need of replacement, or to move the system to a cooler environment.

আমি ইন্টারনেট ঘাঁটা শুরু করলাম সমাধানের জন্য। যা পেলাম তা অনেকটা এরকম:

* আমার একটা RAM খুলে ইনস্টল প্রক্রিয়া সম্পাদন করতে হবে। ইনস্টল শেষে তা লাগিয়ে নিলেই হবে। এটা দেখে আমি অবাক হলাম কারন এটা পুরো অযৌক্তিক লেগেছে। যদিও বেশিরভাগ সাইটে সবাই এইভাবেই সমাধান করেছে বলছে। এখন আমি ব্যবহার করি ল্যাপটপ আমার জন্য এই কাজ ঝামেলাপূর্ণ। তাই অন্য সমাধান খুজতে লাগলাম।

* আরেক জায়গায় দেখলাম বলছে সিডি দিয়ে ইনস্টল করলে নাকি এই ত্রুটি দেখাবে না। আমার বিশ্বাস হয়নি ব্যাপার টা। আজীবন ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে ইনস্টল করে এসেছি এজন্য আমার ডিভিডি ড্রাইভ এখন অকেজো। সুতরাং এটাও হলনা।

* আরেক জায়গায় বলেছে ফ্ল্যাশড্রাইভ বদলে নিতে। হ্যাঁ এটা আমার মাথায় এসেছিল আগেই, কিন্তু ওই রাতে আমার সাথে দ্বিতীয় কোন ফ্ল্যাশ ড্রাইভ ছিল না। তাই পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকি।

পরের দিন অন্য ফ্ল্যাশ ড্রাইভে করে ইনস্টল দেয়ার চেষ্টা করে আমি হতাশ হই একই ত্রুটি বার্তা দেখে। ধরে নিলাম যে আমাকে নতুন করে আইএসও নামাতে হবে। যাই হোক চলে গেলাম নিক্সারদের সাথে সাক্ষাৎ করতে। যেতে যেতে মাথায় আসল md5 হ্যাশের ব্যাপার টা। মনে মনে বিশ্বাস করে নিলাম এইখানেই গন্ডগোল, না হলে আমাকে নতুন করে আইএসও নামানো লাগতো না। এত দেরী হল বুঝতে। যাই হোক রাতে দেখব ব্যাপার টা।

বাসায় ফিরে হ্যাশ পরীক্ষা করলাম এবং দেখলাম আমি সঠিক, আমার গত রাতের আইএসও ভুল হ্যাশ সহিত ডাউনলোড হয়েছে। সমাধান টা করেই ফেললাম।

সমাধান :

আপনার যে আইএসও প্রয়োজন অর্থাৎ যেটা আপনি নামিয়েছিলেন সেটার টরেন্ট ফাইল নামাবেন।

এরপর আপনার বিট-টরেন্ট ক্লায়েন্ট দিয়ে ফাইল টি খুলবেন। কোথায় সংরক্ষণ হবে তা জানতে চাইবে। আপনার পূর্বের নামানো আইএসও যে ডিরেক্টরিতে আছে সেখানে সংরক্ষণ করুন (ফাইল দুটোর নাম এক হওয়া আবশ্যক)।

সব ঠিকঠাক থাকলে দেখবেন টরেন্ট ক্লায়েন্ট ফাইল পরীক্ষা করছে এবং ৯৯.৮% থেকে ডাউনলোড শুরু করছে। ডাউনলোড হয়ে গেলে আপনি নিশ্চিন্তে ইনস্টল দিন। (প্রয়োজন হলে md5 হ্যাশ পরীক্ষা করে নিতে পারেন।)

 

আপনার সুবিধার্তে উবুন্টুর ৩২ বিট ডেস্কটপ আইএসও এর জন্য হ্যাশ টি দেয়া হল:

file name: ubuntu-12.04-desktop-i386.iso

md5sum: d791352694374f1c478779f7f4447a3f

 
Total Hits: 212

Comments

comments

Ubuntu