mythrobin.com

Where myth becomes real

উবুন্টু ১২.০৪ এ চালান বাংলা লায়ন ওয়াইম্যাক্স

যারা ZTE AX226 মডেম ব্যবহার করেন তাদের কে নিম্নের প্রক্রিয়া সম্পন্ন করার আগে ডিভাইসের আইডি বদলে নিতে হবে। মিনহাজুল হক শাওনের ডেভেলপ করা এই WIMAX-GUI ব্যবহারের বিস্তারিত জানার জন্য এখানে দেখুন।

আসুন শুরু করি:

প্রথমে আপনাকে একটি মাত্র ছোট্ট ফাইল ডাউনলোড করতে হবে।

ax226/wu216 মডেলের জন্য এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

u211 মডেলের জন্য এর জন্য এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

কাজের সুবিধার্থে ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করতে পারেন।

এবার ফাইলের উপর ডান বাটন চেপে প্রোপারটিজ নির্বাচন করুন।

পারমিশন ট্যাবে নিচের দিকে “Allow executing file as program” এটার পাশে টিক দিন।
বন্ধ করুন।

এবার আপনার ফাইলটি দুবার ক্লিক করে খুলুন। রান ইন টার্মিনাল নির্বাচন করুন।

এখন আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিন। বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

সর্বশেষে আপনার পিসি রিস্টার্ট করুন।

লগইন করে মডেম ঢুকান। ব্লিঙ্ক করলে বুঝবেন মডেম পেয়েছে।

এবার Internet > WiMAX CM GUI খুলুন। দেখবেন Connect করার বাটন সক্রিয় রয়েছে, মানে আপনি সংযুক্ত হতে পারবেন। তবে আগে Account ট্যাবে যান সেখানে MAC Address বক্সের পাশে Find It! এ ক্লিক করুন। আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস স্বয়ংক্রিয় ভাবে পেয়ে যাবে। এবার শুধু আপনার Username এবং Password দিয়ে Save করে Activate বাটন চাপুন। ব্যাস হয়ে গেল।

এখন Status ট্যবে যেয়ে Connect এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন দেখবেন আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়ে গিয়েছেন। একই ভাবে অন্যান্য লিনাক্স ডিস্ট্রোতেও আপনি ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।

মডেম ঢুকানোর পর যদি আপনার স্ক্রীন কালো হয়ে যায় (xorg freeze) তাহলে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ নিষ্ক্রিয় করে দিন (ল্যাপটপের বাটনের সাহায্যে অথবা ওএস এর ব্লুটুথ এবং নেটওয়ার্ক ম্যানেজার থেকে)। এবার পিসি রিস্টার্ট করুন। এখন মডেম ঢুকানোর পর স্ক্রীন অন্ধকার হবে না কিন্তু তারপরও মডেম না পেলে, খুলে আবার লাগান। এবার পাবে আশা করি।

আপনি যদি কোন সমস্যায় পড়েন অথবা কোন বাগ রিপোর্ট করতে চান অথবা কোন বৈশিষ্ট্যোর জন্য সুপারিশ করতে চান তাহলে সার্ভিস ইমেইলের মাধ্যমে তা জানাতে পারেন। শাওনের সার্ভিস ইমেইল: wimaxcmgui@gmail.com

Total Hits: 519

Comments

comments

Ubuntu